সিরাজগঞ্জে র্যাব-১২, অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় অদ্য ২৯ জুন ২০২৫ খ্রিঃ রাত ০১.৫৫ ঘটিকায় র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় ও র্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন হাটিকুমরুল সাকিনস্থ ফুড সিটি ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে রাজশাহী থেকে ঢাকাগামী মহাসড়কের উত্তর পাশের্^ কাঁচা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এছাড়াও তাদের সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল ফোন এবং নগদ ২২,০৮০/- টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয় ০১। মোঃ মামুন দুলাল (৩৪), পিতা- মৃত নৈমুদ্দিন, মাতা- মোছাঃ আনোয়ারা বেগম, ০২। শ্রী সুমন কর্মকার (৩৫), পিতা- মৃত বিজয় কর্মকার, মাতা- মৃত শোভা রানী, উভয়ের সাং- মহিষালবাড়ী, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশের সময়: রবিবার, ২৯ জুন, ২০২৫ । ৭:৫৪ অপরাহ্ণ