কালিয়া পাচকাহুনিয়ায় বেড়েছে মাদক, চুরি ও জুয়ার ব্যাপকতা

স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ । ১১:৪৪ অপরাহ্ণ

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাদকের বিস্তার ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে। গ্রাম থেকে শহর, স্কুল থেকে বিশ্ববিদ্যালয়— প্রতিটি স্তরেই মাদকের ছোবল দিনকে দিন গভীর হচ্ছে। অথচ প্রশাসনের অনেক জায়গায় কার্যকর ভূমিকা নেই বললেই চলে।

নড়াইলের, কালিয়া পাঁচকাহুনিয়া এবং কুলশুর এলাকায় মাদকের ব্যাপকতা বেড়েছে চরম হারে। মাদকের কারণে যুব সমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে।

নড়াইলের উক্ত এলাকায় মাদকের কারণে বেড়েছে চুরির দৌরাত্ম। আর চুরির ঘটনায় বিভিন্ন জায়গায় বিচার না হওয়ায়, এটার ব্যাপকতা অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। কিছু প্রভাবশালী মহল এদেরকে সেলটার দিচ্ছে কিনা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের সঠিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। কারণ স্থানীয়দের মতে, ওই এলাকায় নিয়মিত এসব অপরাধ সংঘটিত হলেও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।

এলাকাবাসীর অভিযোগ, ইদানিং বিভিন্ন বাড়ি থেকে টিউবওয়েল চুরি হচ্ছে, মটর চুরি হচ্ছে, নারকেল, ডাব চুরি হচ্ছে। এমনকি হাঁস-মুরগিও চুরি করা হচ্ছে। কারণ ছোট অপরাধ করে শাস্তি না পেলে বড় অপরাধ প্রবণতা বাড়বে এটাই স্বাভাবিক। এতে করে নষ্ট হচ্ছে সামাজিক শৃঙ্খলা, ধ্বংস হচ্ছে অসংখ্য পরিবার। তাই সামাজিক দায়বদ্ধতা ও অপরাধ দমনে অনতিবিলম্বে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন এলাকাবাসী।

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ তাকওয়া টাওয়ার , (২য় তলা), নন্দিপাড়া, হাফিজ উদ্দিন মাস্টার রোড, নন্দীপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন, খিলগাঁও, ঢাকা-১২১৯।

প্রিন্ট করুন