রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে সোমবার (৫ জানুয়ারি) শুরু হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের অজ্ঞাত শহীদদের মরদেহ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রম।
সরকারি সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ১১৪টি মরদেহ উত্তোলনের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে তাদের মধ্যে ৮ জন শহীদকে শনাক্ত করা সম্ভব হয়েছে। নিহত শহীদদের মধ্যে আছেন ফয়সাল সরকার, পারভেজ বেপারী, রফিকুল ইসলাম (৫২), মাহিম, সোহেল রানা, আসানুল্লাহ, কাবিল হোসেন এবং রফিকুল ইসলাম (২৯)।
শহীদদের মরদেহ শনাক্তকরণ এবং তাদের পরিবারের কাছে হস্তান্তরের বিষয়টি তদারকি করছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান, সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহসহ শহীদ পরিবারের সদস্যরা।
মৃত্যু ও ইতিহাস পুনঃস্থাপনের এই কার্যক্রমে শহীদদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি তাদের পরিবারের প্রতি সরকারি সমর্থন প্রদানের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ । ১২:৩১ অপরাহ্ণ