বিএনপি প্রার্থীর সঙ্গে ‘গোপন বৈঠক’, কর্মকর্তার অপসারণ চায় জামায়াত

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:২৪ অপরাহ্ণ

ঢাকা-১৬ আসনে বিএনপি প্রার্থী মোঃ আমিনুল হক এর সঙ্গে এক নির্বাহী প্রকৌশলীর গোপন বৈঠকের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দাখিল করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল (অব.) মো. আব্দুল বাতেন। অভিযোগের সঙ্গে ছবি ও ভিডিও সংযুক্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলির দাবি জানানো হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ইসি সচিব আখতার আহমেদের কাছে তিনি লিখিত অভিযোগ করেন।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের মালামাল বিভাজন, বিতরণ ও গ্রহণ কমিটির আহ্বায়ক হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে মো. কামরুল হাসান, নির্বাহী প্রকৌশলী (পুর)। তিনি গতকাল ঢাকা- ১৬ আসনের মনোনীত বিএনপি প্রার্থী জনাব আমিনুল হকের বাসায় গোপন বৈঠক করেন (ছবি ও ভিডিও সংরক্ষিত পেনড্রাইভ সংযুক্ত)।

অভিযোগে বলা হয়, তিনি নির্বাচনী দায়িত্বে থাকা অবস্থায় একজন প্রার্থীর বাসায় গোপন বৈঠক করা দণ্ডনীয় অপরাধ, যা তিনি করেছেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা একজন প্রার্থীর সঙ্গে সখ্য বজায় রেখে একটি আসনে কখনোই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সুতরাং সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তাকে তাৎক্ষণিক বদলি করে অন্য কাউকে দায়িত্ব প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি।

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ তাকওয়া টাওয়ার , (২য় তলা), নন্দিপাড়া, হাফিজ উদ্দিন মাস্টার রোড, নন্দীপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন, খিলগাঁও, ঢাকা-১২১৯।

প্রিন্ট করুন