সিরাজগঞ্জে পানির পাম্পে আসছে গ্যাস, জনমনে কৌতূহল

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১১ জুলাই, ২০২৬ । ১১:০৭ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার নতুন স্থাপিত পানির পাম্পের পাইপলাইনে গ্যাস সাদৃশ্য পদার্থের সন্ধান পাওয়া গেছে। এ চাঞ্চল্যকর ঘটনায় স্থানীয়দের মাঝে কৌতূহল ও আলোচনা হচ্ছে। এই ঘটনায় স্থানীয় মানুষের আগ্রহের সীমা নেই।

গত বৃহস্পতিবার বিকেলে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও বেলকুচি ফায়ার সার্ভিসের উপস্থিতিতে উত্তর অঞ্চল গ্যাস কোম্পানির ডিজিএম পরীক্ষা-নিরীক্ষা করে গ্যাস সাদৃশ্য পদার্থের সন্ধান প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন। এ কারণে পানির পাম্পটি আপাদত বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বেলকুচি থানা সংলগ্ন মাজেম মিয়ার গড়ান নামক স্থানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।

বেলকুচি থানা সংলগ্ন পানির পাম্প থেকে সরবরাহকৃত পাইপলাইনে ভুড়ভুড়ি দেখা দেয়। সেখানে কৌতূহলবসত স্থানীয়রা আগুন লাগিয়ে দেয় এ নিয়ে স্থানীয়দের মাঝে কৌতূহল ও আলোচনা শুরু হয়। খবর পেয়ে পৌরসভার ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে গিয়ে পানির পাইপে আগুন দেখতে পায়। পরে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার, বেলকুচি ফায়ার সার্ভিস ও উত্তর অঞ্চল গ্যাস কোম্পানির ডিজিএম পর্যবেক্ষণ করে প্রাথমিক অবস্থায় গ্যাস সাদৃশ্য পদার্থের সন্ধান পায়।

এ বিষয়ে উত্তরাঞ্চল গ্যাস কোম্পানির ডিজিএম হিল্লোল বলেন, প্রাথমিকভাবে পানির লাইনে গ্যাসের অস্তিত্বের নমুনা পাওয়া গেছে। তবে এটি কী ধরনের গ্যাস এবং এর উৎস কোথায় তা নিশ্চিত হতে আরো পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

তিনি আরো বলেন, শুক্রবার বিকেলে পুনরায় পরীক্ষা নিরীক্ষা করা হবে পানিতে আগুন জ্বলে কি না। যদি আগুন জ্বলে, তাহলে পরে ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি বাপেক্সকে চিঠির মাধ্যমে জানানো হবে।

এ বিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উত্তর অঞ্চলের গ্যাস কোম্পানি প্রতিনিধিকে আমন্ত্রণ জানালে তারা বেলকুচি ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে গ্যাস সাদৃশ্য পদার্থের সন্ধান পেয়েছে।

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ তাকওয়া টাওয়ার , (২য় তলা), নন্দিপাড়া, হাফিজ উদ্দিন মাস্টার রোড, নন্দীপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন, খিলগাঁও, ঢাকা-১২১৯।

প্রিন্ট করুন