জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩ আগস্ট, ২০২৬ । ১:৩২ অপরাহ্ণ

আদর্শিক অক্ষ অনুযায়ী জুলাই বিভক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, ডানপন্থী জুলাইয়ের সংগঠনে ডান-বিরোধীরা জায়গা পাবেন না। অ-ডানপন্থীদের জুলাই সংগঠনে ডানপন্থীরা জায়গা পাবেন না। এটাই জুলাই বন্দোবস্ত। ডান-বামের বাইরে যারা যেতে চাইবেন, তাদের জন্য এতে শিক্ষা আছে। দ্রুত ডান বা অ-ডান জুলাই বেছে নিয়ে গা বাঁচান। নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না।

রবিবার (২ আগস্ট) সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টের কমেন্টে তিনি আরও লেখেন, ডান-অডানের এ কুস্তি নাগরিক কমিটি প্রকল্পের সমাপ্তির মাধ্যমে পুরোদমে শুরু হয়েছে। এটা শেষ হবে জুলাইকে নিয়ে কুস্তিতে জিততে উভয় পক্ষের সকল চেষ্টা যখন লীগ আসাকে অনিবার্য করে তুলবে, সেদিন।

সবশেষ তিনি সকল কুস্তিগিরদের আগাম অভিনন্দন জানান!

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ তাকওয়া টাওয়ার , (২য় তলা), নন্দিপাড়া, হাফিজ উদ্দিন মাস্টার রোড, নন্দীপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন, খিলগাঁও, ঢাকা-১২১৯।

প্রিন্ট করুন