ভারতের ‘অরুণাচল প্রদেশ’কে চীন স্বীকৃতি দেয় না বলে সাফ জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে ‘ভারতের পক্ষ থেকে ৭ আগস্ট তথাকথিত ‘অরুণাচল প্রদেশের’ ২৭টি স্থানের নাম ঘোষণার বিষয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন কথা বলেন।
তিনি আরও বলেন, ‘ছাং’আন অঞ্চল চীনের ভূখণ্ড। দীর্ঘদিন ধরে চীনে ব্যবহৃত স্থানগুলোর নাম পরিবর্তন করে ভারতের তথাকথিত নাম দেওয়ার উদ্যোগ অবৈধ ও অকার্যকর।’
মুখপাত্র আরও বলেন, ভারতের এ ধরনের পদক্ষেপ ছাং’আন অঞ্চল চীনের অংশ- এই বাস্তবতা কোনভাবেই পরিবর্তন করতে পারবে না। চীন তথাকথিত ‘অরুণাচল প্রদেশ’কে স্বীকৃতি দেয় না এবং অঞ্চলটির ওপর ভারতের এ ধরনের নামকরণ বা দাবি গ্রহণযোগ্য নয়।
সূত্র: সিএমজি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ । ১০:৫০ অপরাহ্ণ