নিজ বাসায় অচেতন হয়ে পড়েছিলেন নানা পাটেকর

অনলাইন নিউজ ডেস্ক
০৮ অক্টোবর ২০২৬ ৯:০৫ এএম
নিজ বাসায় অচেতন হয়ে পড়েছিলেন নানা পাটেকর

দুর্গাপূজার উৎসবের মধ্যেই ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নেমে এলো শোকের ছায়া। না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর। বৃহস্পতিবার ভোরে গোয়ায় নিজের বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গোয়ার ডোনা পাউলায় নিজের বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায় নানা পাটেকরকে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।

পরে ভোর ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিক চিকিৎসা পরীক্ষায় হৃদ‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়াকেই মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে। তার মৃত্যুর ঘটনায় আইনগত চিকিৎসা প্রক্রিয়া শুরু হয়েছে এবং ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

নানা পাটেকরের মৃত্যুর খবর তার ছেলে মালহার পাটেকর নিশ্চিত করেছেন বলে ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে। এ খবরে শোকের ছায়া নেমে এসেছে হিন্দি ও মারাঠি চলচ্চিত্র অঙ্গনে।

তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নানা পাটেকর ‘নটসম্রাট’, ‘ওয়াজুদ’, ‘পরিন্দা’, ‘আব তক ছাপ্পান’ এবং ‘যশোবন্ত’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দারুণ খ্যাতি অর্জন করেছিলেন।

১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে তিনি বলিউড আত্মপ্রকাশ করেন। ২০০০-এর দশকের শুরুর দিকে ‘শক্তি: দ্য পাওয়ার’ (২০০২), ‘আব তক ছাপ্পান’ (২০০৪), ‘অপহরণ’ (২০০৫) এবং ‘ট্যাক্সি নম্বর ৯২১১’ (২০০৬)-এর মতো সিনেমায় অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা কুড়ান। এছাড়া কমেডি ঘরানার সিনেমা ‘ওয়েলকাম’ (২০০৭) এবং এর সিক্যুয়েল ‘ওয়েলকাম ব্যাক’ (২০০৫)-এ ‘উদয় শেঠি’ গ্যাংস্টার চরিত্রে অভিনয় করে তিনি দারুণ জনপ্রিয়তা পান।
এই অভিনেতা কমেডি-থ্রিলার সিনেমা ‘হাউসফুল ৫’-এও একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন।

২০১০ সালের রাজনৈতিক থ্রিলার সিনেমা ‘রাজনীতি’-তেও অভিনয় করেন নানা পাটেকর। এ সিনেমার জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে পঞ্চমবারের মতো মনোনয়ন লাভ করেন।
এর পর ২০১৬ সালে মারাঠি সিনেমা ‘নটসম্রাট’-এ অসাধারণ অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন।

অভিনয়ের পাশাপাশি ‘যশোবন্ত’ (১৯৯৭), ‘ওয়াজুদ’ (১৯৯৮) এবং ‘আঁচ’ (২০০৩) সিনেমায় প্লেব্যাক শিল্পী হিসেবেও পরিচিতি ছিল নানা পাটেকরের।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...