নড়াগাতিতে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

অনলাইন নিউজ ডেস্ক
১৩ মার্চ ২০২৫ ৫:২০ এএম
নড়াগাতিতে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

নড়াইলের নড়াগাতি থানায়, জয়নগর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আকরাম শেখ নামে এক যুবক নিহত হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গোপালগঞ্জ সদর হাসপাতালের আরএমও।

বুধবার (১২ মার্চ) এই ঘটনা ঘটে। নিহত যুবক আকরাম শেখ চর শুকতাইল গ্রামের মোঃ হেকমত শেখের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় হেকমত শেখের ছেলে আকরাম শেখ, চা খেতে গেলে পিছন থেকে ১৫/২০ জন লোক আকরাম শেখের উপর অতর্কিত হামলা করে কুপিয়ে মারাত্মক জখম করে।

পরে স্থানীয়রা গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে কাজ করছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...