দিল্লির আন্দোলনে এবার তরুণদের মুখপাত্র নেহা বোরা আটক

অনলাইন নিউজ ডেস্ক
১০ অক্টোবর ২০২৬ ৩:৫১ পিএম
দিল্লির আন্দোলনে এবার তরুণদের মুখপাত্র নেহা বোরা আটক

দিল্লি পুলিশ এবার নকশালপন্থী দল সিপিআইএমএল (লিবারেশন)-এর ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-এর সর্বভারতীয় সভাপতি নেহা বোরাকে আটক করেছে।

জাতীয় রাজধানীর আইএনএ এলাকার কাছে নির্বিচারে বিক্ষোভকারীদের আটক করছে পুলিশ। আইসা নেত্রী নেহা বোরা ও সমাজকর্মী যোগেন্দ্র যাদবের নেতৃত্বে ‘দিল্লি হাট’ অভিমুখে পদযাত্রা শুরুর ঠিক পরেই এই ধরপাকড় শুরু হয়। এ সময় আইসার সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরাকেও আটক করা হয়।

পুলিশের চাপের মুখে নেহা বোরা আগেই বিক্ষোভ কর্মসূচিটি ‘দিল্লি হাট’-এ সরিয়ে নেওয়ার ডাক দিয়েছিলেন। তিনি বলেছিলেন, দিল্লি হাটই এখন আমাদের যন্তর মন্তর হয়ে উঠবে।

বিক্ষোভ শুরুর আগেই আটক হয়েছেন একাধিক পরিচিত মুখ। শনিবার (১০ অক্টোবর) যন্তর মন্তরে সিজেপির ডাকা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণরা দিল্লিতে জড়ো হন। নির্বাচন কমিশনের কথিত অনিয়মের প্রতিবাদ ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

দিল্লি পুলিশ ধ্রুব রাঠি, তুষার গান্ধী, অভিজিৎ দীপক, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে কর্মসূচি শুরুর আগেই আটক করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সিজেপি পুলিশের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...