মা ইলিশ রক্ষায় নৌবাহিনীর অভিযান, ২৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

অনলাইন নিউজ ডেস্ক
১৯ অক্টোবর ২০২৬ ৯:৪০ পিএম
মা ইলিশ রক্ষায় নৌবাহিনীর অভিযান, ২৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে বরিশালের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৯০০ টাকা।

সোমবার (১৯ অক্টোবর) নৌবাহিনীর জাহাজ বানৌজা কুশিয়ারা বরিশালের হিজলা, মেহেন্দিগঞ্জ, গোবিন্দপুর, লাহারহাট, বাবুগঞ্জ, চরমোনাই, শ্রীপুর ও পাতারহাটসহ তৎসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

আইএসপিআর জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ ধরার সময় বিভিন্ন সরঞ্জামসহ জাল জব্দ করা হয়। পরে স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে বিধি অনুযায়ী জব্দ করা জাল ধ্বংস করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে পরিচালিত বিভিন্ন অভিযানে এ পর্যন্ত মোট ৩০ লাখ ৩১ হাজার ৬২০ মিটার অবৈধ জাল এবং অন্যান্য ৭৪টি জাল জব্দ করা হয়েছে। এসব জালের আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি ৭৮ লাখ ৯
জাতীয় সম্পদ ইলিশের নিরাপদ প্রজনন, বংশবিস্তার ও সুরক্ষা নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে সমুদ্র, উপকূলীয় অঞ্চল এবং অভ্যন্তরীণ নদ-নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করছে নৌবাহিনী। জাহাজের পাশাপাশি বিভিন্ন কন্টিনজেন্ট ও দ্রুতগতির বোটের মাধ্যমেও অভিযান চালানো হচ্ছে।

গত ৮ অক্টোবর শুরু হওয়া মা ইলিশ সংরক্ষণ অভিযান আগামী ২৯ অক্টোবর পর্যন্ত চলবে। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। একই সঙ্গে সামুদ্রিক মৎস্য আহরণ এলাকাতেও সব প্রজাতির মাছ ধরা নিষিদ্ধ রয়েছে।

ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ এবং দেশের সামুদ্রিক ও অভ্যন্তরীণ জলসম্পদ সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।

টিটি/ইএ

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...