মিরপুরে পরকীয়ার জেরে স্বামী-স্ত্রী খুন, প্রেমিক আটক
পরকীয়ার জেরে স্বামী-স্ত্রীকে হত্যার ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায়। পুলিশ বলছে, স্ত্রীর প্রেমিক এই জোড়া খুনের সঙ্গে জড়িত।
নিহতরা হলেন- নাজমুল হাসান পাপ্পু (৩৫) ও তার স্ত্রী দোলন আক্তার দোলা (২৮)। নিহত দোলন আক্তার দোলার বাড়ি বরগুনার সদর উপজেলায়।
বুধবার (২৮ মে) বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর মিরপুর-১১ এর বি ব্লকের ৩৫ নম্বর ভবনের ৫ তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর ঘাতক গাউস মিয়াকে (৩৩) সেনাবাহিনীর সহযোগিতায় পল্লবী থানা পুলিশ আটক করে। গাউস মিয়া মতিউর রহমান মিয়ার ছেলে।গাউসের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
সম্পর্কিত খবর
ভারতে তরুণদের বিক্ষোভে সরকারের দমন-পীড়নের পর কী ঘটতে চলেছে
প্রেমিকাকে হত্যার পর পরিবারে ফোন—‘লাশ নিয়ে যা’
রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে…
উখিয়া আশ্রয়শিবিরে তিন সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি
বেলকুচিতে মা ও শিশু জেনারেল হাসপাতাল উদ্বোধন
৫ হাজার ৩১০ পিস ইয়াবা নিয়ে পল্লবী থানার এএসআইসহ গ্রেফতার…

আরও পড়ুন