বেলকুচির ৩নং ভাঙ্গাবাড়ী ইউপিতে ভিজিএফ এর চাউল বিতরণ

অনলাইন নিউজ ডেস্ক
০৩ জুন ২০২৫ ৮:৪১ পিএম
বেলকুচির ৩নং ভাঙ্গাবাড়ী ইউপিতে ভিজিএফ এর চাউল বিতরণ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জে জেলার বেলকুচি উপজেলার ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদে ইউনিয়নের ৪ হাজার আট শত দুঃস্হ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সরকারি বরাদ্দ হিসেবে প্রতিজনকে ১০ কেজি করে চাউল সুষ্ঠু ভাবে বিতরণ করা হয়েছে।

৩ জুন মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত উক্ত বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা আইসিটি কর্মকর্তা, ইমাম আলী। 

এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ মোশাররফ হোসেন  প্যানেল চেয়ারম্যান-২ শাহ আলম মন্ডল, ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিন, আব্দুর রাজ্জাক ভূইয়া।

নাসরিন আকন্দ, ইউপি সচিব আবু শাহীন মোল্লা, ইউপি সদস্য নুরনবী সরকার, ইউপি সদস্য, মোঃ বাবলু মিয়া, ইউপি সদস্য আব্দুল বাতেন, ইউপি সদস্য এলিনা বেগম, জেসমিন বেগম প্রমুখ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...