হোমনায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
কুমিল্লার হোমনায় যৌথ বাহিনীর অভিযানে ১ কেজি গাঁজাসহ জুবায়ের (২০) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাসস্ট্যান্ডের একতা বাস কাউন্টারের সামনে অভিযানে চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাসী চালিয়ে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত জুবায়ের(২০) কুমিল্লা জেলার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর নিজ গ্রামের মো.আশ্রাফ আলী ও রহিমা বেগমের ছেলে।
এ ঘটনায় হোমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা রুজু হয়েছে। রবিবার (১৭ আগস্ট) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পর্কিত খবর
প্রেমিকাকে হত্যার পর পরিবারে ফোন—‘লাশ নিয়ে যা’
রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে…
উখিয়া আশ্রয়শিবিরে তিন সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি
বেলকুচিতে মা ও শিশু জেনারেল হাসপাতাল উদ্বোধন
৫ হাজার ৩১০ পিস ইয়াবা নিয়ে পল্লবী থানার এএসআইসহ গ্রেফতার…
কর্মস্থলে না থাকলে বেতন পাবেন না চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা

আরও পড়ুন