মাদক ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ার প্রত্যয়
একমাত্র ছাত্রদলই ধর্ষণের রাজনীতি বন্ধ করেছে: আকরাম
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের অধীনস্থ রাজধানীর মোহাম্মদ আলহাজ্ব মকবুল হোসেন কলেজ ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “আগামীর বাংলাদেশ তুমি কেমন দেখতে চাও” শীর্ষক রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ।
সোমবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠানে আকরাম আহমেদ বলেন, বিগত স্বৈরাচার সরকারের সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বাংলাদেশের ছাত্ররাজনীতিকে কলুষিত করছিলো, হল দখল করেছিলো, সিট বানিজ্য করেছিলো, সারা বাংলাদেশে শত শত ধর্ষন করেছিলো। কিন্তু ৫ই আগস্টের গনঅভ্যুত্থানের পর সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশে একমাত্র ছাত্রদলই ধর্ষণের রাজনীতি বন্ধ করেছে। কারন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বিগত বছরগুলোতে ধর্ষণের সেঞ্চুরি করেছিলো। এমনকি আয়োজন করে সেঞ্চুরি উৎসব পালন করতো তারা।
ছাত্রদলের এই নেতা বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়বে ছাত্রদল। কারন ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে রাজনীতি করে। তাই শিক্ষাঙ্গন ও শিক্ষার্থীদের অধিকার নিয়েও সবসময় সোচ্চার থাকবে।
তিনি আরও বলেন, বিগত স্বৈরাচার সরকারের সময় আন্দোলন করতে গিয়ে হাজারের বেশি নেতাকর্মী শহীদ হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন। সর্বশেষ জুলাই আগস্টের ছাত্রজনতার গনঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪৪ জন নেতাকর্মী শহীদ হয়েছেন, হাজারের উপরে পঙ্গুত্ব বরণ করেছেন। এই ত্যাগ আমরা বৃথা যেতে দিতে পারিনা।



আপনার মতামত লিখুন