সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ লাইফ সাপোর্টে
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) তোফায়েল আহমেদের পরিবারের এক সদস্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ওনার (তোফায়েল আহমেদ) শরীরটা ভালো না। উনি হাসপাতালে ভর্তি। ওনার জন্য দোয়া করিয়েন।’
কয়েক বছর ধরে হুইলচেয়ারে চলাফেরা করেন তোফায়েল আহমেদ। স্ট্রোকের কারণে তার শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গেছে বলে জানা গেছে। নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন তিনি।
তোফায়েল আহমেদ ৯ বার জাতীয় সংসদের সদস্য ছিলেন। সর্বশেষ তিনি ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
সম্পর্কিত খবর
ডিসেম্বরে অস্থিরতা প্রতিরোধে সতর্ক বিএনপি, তৃণমূলকে কঠোর বার্তা
পোশাকশ্রমিকরা এখন আন্দোলনে নেই: রিজভী
বদলি-পদায়নে লটারি নিয়ে বিতর্কে দুঃখ প্রকাশ গণপূর্তমন্ত্রীর
বিরোধী দল বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে: মির্জা আব্বাস
ঢাকাকে নতুন করে গড়তে গণবিক্ষোভের ডাক এনসিপির : নাসীরুদ্দিন পাটওয়ারী
গণভোটের রায় অমান্য করলে সরকারকে বিচারের মুখোমুখি হতে হবে :…

আরও পড়ুন

সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ লাইফ সাপোর্টে
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) তোফায়েল আহমেদের পরিবারের এক সদস্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ওনার (তোফায়েল আহমেদ) শরীরটা ভালো না। উনি হাসপাতালে ভর্তি। ওনার জন্য দোয়া করিয়েন।’
কয়েক বছর ধরে হুইলচেয়ারে চলাফেরা করেন তোফায়েল আহমেদ। স্ট্রোকের কারণে তার শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গেছে বলে জানা গেছে। নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন তিনি।
তোফায়েল আহমেদ ৯ বার জাতীয় সংসদের সদস্য ছিলেন। সর্বশেষ তিনি ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
সম্পর্কিত খবর
ডিসেম্বরে অস্থিরতা প্রতিরোধে সতর্ক বিএনপি, তৃণমূলকে কঠোর বার্তা
পোশাকশ্রমিকরা এখন আন্দোলনে নেই: রিজভী
বদলি-পদায়নে লটারি নিয়ে বিতর্কে দুঃখ প্রকাশ গণপূর্তমন্ত্রীর
বিরোধী দল বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে: মির্জা আব্বাস
ঢাকাকে নতুন করে গড়তে গণবিক্ষোভের ডাক এনসিপির :…
গণভোটের রায় অমান্য করলে সরকারকে বিচারের মুখোমুখি হতে…
