রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের ৫ কর্মী আটক
রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের পাঁচ নেতা–কর্মীকে আটক করেছে ধানমন্ডি ও মোহাম্মদপুর থানার পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে তাদের আটক করা হয়েছে।
আটক ছাত্রলীগ কর্মীরা হলেন মো. জুনায়েদ সরদার (২০), মো. শয়ন (২০), শিহাব (২২), সৌরভ (২৫) ও ফয়সাল (২৪)।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক গণমাধ্যমকে বলেন, ‘আজ বেলা দেড়টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে পূর্ব দিকে মাদার কেয়ার গলিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩৫-৪০ জন নেতা–কর্মী ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। ধানমন্ডি থানার পুলিশের ধাওয়া খেয়ে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় মোহাম্মদপুর থানার পুলিশ জুনায়েদ ও শয়নকে আটক করে। তাদের মোহাম্মদপুর থানায় রাখা হয়েছে।’
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ‘বেলা দেড়টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে সাইফুরস কোচিং সেন্টারে সামনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ধানমন্ডি থানার পুলিশ ধাওয়া দিয়ে শিহাব, সৌরভ ও ফয়সালকে আটক করেন। তাদের ধানমন্ডি থানায় রাখা হয়েছে।’
সম্পর্কিত খবর
ভারতে তরুণদের বিক্ষোভে সরকারের দমন-পীড়নের পর কী ঘটতে চলেছে
প্রেমিকাকে হত্যার পর পরিবারে ফোন—‘লাশ নিয়ে যা’
রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে…
উখিয়া আশ্রয়শিবিরে তিন সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি
বেলকুচিতে মা ও শিশু জেনারেল হাসপাতাল উদ্বোধন
৫ হাজার ৩১০ পিস ইয়াবা নিয়ে পল্লবী থানার এএসআইসহ গ্রেফতার…

আরও পড়ুন