ঢাকা উত্তর সিটির প্রশাসক হলেন শফিকুল ইসলাম মিল্টন

অনলাইন নিউজ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ৩:০৪ পিএম
ঢাকা উত্তর সিটির প্রশাসক হলেন শফিকুল ইসলাম মিল্টন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে শফিকুল ইসলামসহ মোট ৬টি সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা এদের সিটি করপোরেশনগুলোতে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হলো বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগ করা প্রশাসকরা ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন। তবে তিনি নির্বাচনে পরাজিত হন।

এই আসনে জয় পান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জামায়াতের আমির মোট ভোট পেয়েছেন ৮৫ হাজার ১৩১টি। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিকুল ইসলামের চেয়ে জামায়াতের আমির ২১ হাজার ৬১৪ ভোট বেশি পেয়েছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...