মোহাম্মদপুর-আদাবরে বিশেষ অভিযানে আটক ১০০
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দমনে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ১০০ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে মধ্যরাত ২টা পর্যন্ত মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।
বাংলাদেশ পুলিশ সূত্র জানায়, চলমান অপরাধ দমনে লক্ষ্যভিত্তিক এ অভিযানে সন্দেহভাজনদের আটক করা হয়।
ইবনে মিজান বলেন, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য রোধে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, আসন্ন রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে কোনো অপরাধী চক্র যাতে সুযোগ নিতে না পারে, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।
অভিযানকালে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা, সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন এবং মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
ভারতে তরুণদের বিক্ষোভে সরকারের দমন-পীড়নের পর কী ঘটতে চলেছে
প্রেমিকাকে হত্যার পর পরিবারে ফোন—‘লাশ নিয়ে যা’
রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে…
উখিয়া আশ্রয়শিবিরে তিন সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি
বেলকুচিতে মা ও শিশু জেনারেল হাসপাতাল উদ্বোধন
৫ হাজার ৩১০ পিস ইয়াবা নিয়ে পল্লবী থানার এএসআইসহ গ্রেফতার…

আরও পড়ুন