তহবিল তছরুপ, ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী বরখাস্ত
দায়িত্বে অবহেলা, দুর্নীতি ও তহবিল তছরুপের গুরুতর অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়, আরিফুর রহমান আর্থিক ক্ষমতা অর্পণ-২০২৫, পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ লঙ্ঘন করে ক্রয় কার্যক্রম পরিচালনা করেছেন। এই অনিয়মের জেরে ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা-২০১৯-এর বিধি ৪৯-এর ক, খ, ঘ, ঙ ও চ উপবিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তার বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা, দুর্নীতি ও তহবিল তছরুপের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে অফিস আদেশে জানানো হয়। এছাড়া যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
সম্পর্কিত খবর
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু
যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করলো কাস্টমস
প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার
আ.লীগের সাবেক এমপি ইকবালের কার্যালয় সিলগালা, ৩০০’র বেশি দলিল ও…
১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক…
স্নিগ্ধা চৌধুরীর অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদকে আবেদন

আরও পড়ুন

তহবিল তছরুপ, ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী বরখাস্ত
দায়িত্বে অবহেলা, দুর্নীতি ও তহবিল তছরুপের গুরুতর অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়, আরিফুর রহমান আর্থিক ক্ষমতা অর্পণ-২০২৫, পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ লঙ্ঘন করে ক্রয় কার্যক্রম পরিচালনা করেছেন। এই অনিয়মের জেরে ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা-২০১৯-এর বিধি ৪৯-এর ক, খ, ঘ, ঙ ও চ উপবিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তার বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা, দুর্নীতি ও তহবিল তছরুপের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে অফিস আদেশে জানানো হয়। এছাড়া যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
সম্পর্কিত খবর
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু
যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত…
প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার
আ.লীগের সাবেক এমপি ইকবালের কার্যালয় সিলগালা, ৩০০’র বেশি…
১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা…