ঘাটাইলে অজ্ঞাত এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার

অনলাইন নিউজ ডেস্ক
০২ নভেম্বর ২০২৬ ১১:০৩ পিএম
ঘাটাইলে অজ্ঞাত এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার

টাঙ্গাইলের ঘাটাইলে অঙ্গাত এক ব্যক্তির মরদেহের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের টেপি কুশারিয়া এলাকায় মৃত হায়দার আলী বাড়ির পাশে সড়কের ডোবা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

ঘাটাইল থানার এস.আই নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর ধারণা, ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহ ফেলে রাখা হয়ে থাকতে পারে। সোমবার সন্ধ্যায় স্থানীয় এক যুবক কঙ্কালটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। মরদেহটি পচে গিয়ে কেবল কঙ্কাল অবশিষ্ট থাকায় এটি পুরুষ না নারীর, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সংবাদ সাবস্ক্রিপশন

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানান, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরই কঙ্কালটির পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ ও পরিচয় নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...