রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর

অনলাইন নিউজ ডেস্ক
২০ মার্চ ২০২৬ ৯:৩৫ পিএম
রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর

রাত পোহালেই পবিত্র ঈদ-উল ফিতর (২০২৬)। মাসব্যপী সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস রোজা, ইবাদত-বন্দেগি, সংযম ও আত্মশুদ্ধির পর খুশীর বার্তা নিয়ে এলো এই ঈদ।

রাত পোহালেই ঈদের আনন্দ ঘরে ঘরে ছড়িয়ে পড়বে। ধর্মপ্রাণ মুসলমানদের জীবনে ঈদের সকাল এক নতুন উচ্ছ্বাস নিয়ে হাজির হয়।

ঈদের সকালে ধর্মপ্রাণ মুসলমানরা নতুন পোশাক পরে ঈদগাহ ও মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মহান আল্লাহর কাছে দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের দিন শিশু কিশোর থেকে শুরু করে সবাই ঈদের কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের দিন ঘরে ঘরে তৈরি হয় সেমাই, পায়েস সহ নানা ধরনের খাবার।

প্রতিবারের মতো এ বছরও ঈদ যাত্রায় নৌ, সড়ক, রেলপথ, আকাশ পথে ছিলো ঘরমুখো মানুষের ভীড়। পরিবারের ও প্রিয়জনের সাথে ঈদ করতে শত কষ্ট হলেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঈদগাঁহ গুলোতে পরিষ্কার পরিচ্ছন ও প্যান্ডেল তৈরি করা হয়েছে। শহরে শান্তিপূর্ন পরিবেশে মুসল্লিরা নামাজ আদায় করতে পারেন, সেইজন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

ঈদের নামাজকে কেন্দ্র করে সবার মাঝে উৎসবমুখর পরিবেশে বিরাজ করছে। পবিত্র ঈদুল ফিতর কেবল একটি ধর্মীয় উৎসব নয়- এটি ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার এক অনন্য বার্তা। পবিত্র ঈদুল ফিতর মানুষকে শেখায় সবার সাথে ভাগ করে নেওয়া সত্যিকারে আনন্দ।

পবিত্র ঈদুল ফিতর সকল মানুষের জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি। সেই প্রত্যাশায় ক্রাইম এফেয়ার্স এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...