টাঙ্গাইলের গোপালপুরে দুই মাথা, চার হাত ও চার পা বিশিষ্ট এক শিশুর জন্ম হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক
০১ নভেম্বর ২০২৬ ৯:২১ পিএম
টাঙ্গাইলের গোপালপুরে দুই মাথা, চার হাত ও চার পা বিশিষ্ট এক শিশুর জন্ম হয়েছে

টাঙ্গাইলের গোপালপুরে দুই মাথা, চার হাত ও চার পা বিশিষ্ট এক শিশুর জন্ম হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার শিরিন শহীদ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। ব্যতিক্রমী শারীরিক গঠন নিয়ে জন্ম নেওয়া শিশুটিকে ঘিরে হাসপাতাল ও আশপাশের এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছে।

জানা যায়, গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের দিঘলআটা সদাগর পাড়া গ্রামের সাগর ও নুপুর দম্পতির ঘরে শিশুটির জন্ম হয়। জন্মের পর নবজাতকের শারীরিক গঠন দেখে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত মানুষের মধ্যে কৌতূহল দেখা দেয়।

শিশুটির প্রসঙ্গে চিকিৎসক ডা. নাদিম বলেন, ‘আমি এর আগে অনেক সিজারিয়ান অস্ত্রোপচার করেছি, কিন্তু এ ধরনের নবজাতক কখনো দেখিনি। এটি আমার জন্য প্রথম অভিজ্ঞতা। মা ও নবজাতক দুজনই ভালো আছে। তবে শিশুটি অস্বাভাবিক শারীরিক গঠন নিয়ে জন্ম নেওয়ায় মা ও নবজাতককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছি। তাঁরা আজ-কালের মধ্যে সেখানে ভর্তি হবেন।’

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, নবজাতক ও মাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...