শাহজালাল বিমানবন্দরে কার্গো থেকে ১৮ কেজি সোনার বার উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা। উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ১৮ কেজি।
শনিবার (২৮ মার্চ) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
জানা গেছে, শনিবার দিবাগত রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর দুবাই থেকে আগত ফ্লাইট বিজি-৩৪৮ বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ C-02-এ অবতরণ করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি অবতরণের আগ থেকেই নজরদারিতে রাখা হয়।
পরে এভসেকের সহায়তায় কার্গো কম্পার্টমেন্ট তল্লাশি চালিয়ে মোট ১৭ কেজি ৯০১ গ্রাম ওজনের ১৫৩টি বার উদ্ধার করা হয়। এর বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা। উদ্ধার হওয়া স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
প্রেমিকাকে হত্যার পর পরিবারে ফোন—‘লাশ নিয়ে যা’
রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে…
উখিয়া আশ্রয়শিবিরে তিন সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি
বেলকুচিতে মা ও শিশু জেনারেল হাসপাতাল উদ্বোধন
৫ হাজার ৩১০ পিস ইয়াবা নিয়ে পল্লবী থানার এএসআইসহ গ্রেফতার…
কর্মস্থলে না থাকলে বেতন পাবেন না চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা

আরও পড়ুন