মুগদায় মাথাবিহীন ৭ টুকরা লাশ উদ্ধার
রাজধানীর মুগদা মান্ডা এলাকার একটি বাসা থেকে মাথাবিহীন সাত টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রবিবার দুপুর দেড়টার দিকে মুগদা মান্ডার ওই বাড়ির বেজমেন্ট থেকে খ-িত লাশ উদ্ধার করা হয়। তবে লাশটি কার, তা শেষ খবর পাওয়া পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ। এমনকি লাশের বয়সও জানা যায়নি। পুলিশ টুকরা লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মুগদা থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন জানান, খবর পেয়ে মান্ডা প্রথম গলি আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর শাহনাজ ভিলার বেজমেন্ট থেকে লাশ উদ্ধার করা হয়। মরদেহটি সাতটি টুকরা করা। মাথা পাওয়া যায়নি। দেহটি পচাগলা অবস্থায় ছিল এবং পেট থেকে নাড়িভুঁড়ি বেরিয়ে গিয়েছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছয় দিন আগে ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর টুকরা টুকরা করে পলিথিনে ভরে ওই বাড়িটির বেজমেন্টে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই চলছে। পিবিআই আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করার চেষ্টা করেছে।
সম্পর্কিত খবর
ভারতে তরুণদের বিক্ষোভে সরকারের দমন-পীড়নের পর কী ঘটতে চলেছে
প্রেমিকাকে হত্যার পর পরিবারে ফোন—‘লাশ নিয়ে যা’
রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে…
উখিয়া আশ্রয়শিবিরে তিন সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি
বেলকুচিতে মা ও শিশু জেনারেল হাসপাতাল উদ্বোধন
৫ হাজার ৩১০ পিস ইয়াবা নিয়ে পল্লবী থানার এএসআইসহ গ্রেফতার…

আরও পড়ুন