সিরাজগঞ্জে ২ মামলায় জামিন পেলেন মুফতি আমির হামজা এমপি
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা সিরাজগঞ্জের দু’টি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন।
রবিবার (১৪ জুন) সিরাজগঞ্জেরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার তার জামিন আবেদন শুনানি শেষে স্থায়ী জামিন মঞ্জুর করেন। সিরাজগঞ্জ জেলা জজ আদালতের অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা গেছে, এর আগে তিনি হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন। পরে দু’টি মামলায় জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে তার আবেদন মঞ্জুর করেন।
রবিবার দুপুর ২টা ৩০মিনিটে মুফতি আমির হামজা সিরাজগঞ্জ আদালতে উপস্থিত হন। এসময়ে আদালত চত্বরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
উল্লেখ্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু’কে নিয়ে কটূক্তির অভিযোগে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছিল।
নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেন। সর্বশেষ আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত দু’টি মামলাতেই তার স্থায়ী জামিন মঞ্জুর করেন।
সম্পর্কিত খবর
ডিসেম্বরে অস্থিরতা প্রতিরোধে সতর্ক বিএনপি, তৃণমূলকে কঠোর বার্তা
পোশাকশ্রমিকরা এখন আন্দোলনে নেই: রিজভী
বদলি-পদায়নে লটারি নিয়ে বিতর্কে দুঃখ প্রকাশ গণপূর্তমন্ত্রীর
বিরোধী দল বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে: মির্জা আব্বাস
ঢাকাকে নতুন করে গড়তে গণবিক্ষোভের ডাক এনসিপির : নাসীরুদ্দিন পাটওয়ারী
গণভোটের রায় অমান্য করলে সরকারকে বিচারের মুখোমুখি হতে হবে :…

আরও পড়ুন

ঢাকাকে নতুন করে গড়তে গণবিক্ষোভের ডাক এনসিপির :…
গণভোটের রায় অমান্য করলে সরকারকে বিচারের মুখোমুখি হতে…