ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় সুজানগরে ফ্রি মেডিকেল ক্যাম্প, সম্মাননা পেল পাবনা জেলা শাখা

অনলাইন নিউজ ডেস্ক
১১ জুলাই ২০২৬ ২:০০ এএম
ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় সুজানগরে ফ্রি মেডিকেল ক্যাম্প, সম্মাননা পেল পাবনা জেলা শাখা

পাবনা জেলার সুজানগর উপজেলার শোলাকুড়া গ্রামের মরহুম ডা. আব্দুর রশিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১০ জুলাই) সারাদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। যেখানে প্রায় ৪ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়।

মরহুম ডা. আব্দুর রশিদের পরিবারের উদ্যোগে আয়োজিত এ মেডিকেল ক্যাম্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশন, পাবনা জেলা শাখার স্বেচ্ছাসেবকবৃন্দ এবং দি ওয়ান ল্যাব ডায়াগনস্টিক সেন্টার, রাজশাহী।

বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. নাদিম মাহমুদ। দিনব্যাপী এ ক্যাম্পে এলাকার অসহায়, হতদরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য এ আয়োজন বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করে। বাড়ির কাছেই বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পেয়ে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও সন্তুষ্টির প্রকাশ দেখা যায়।

এ সময় উপস্থিত ছিলেন- ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের পাবনা জেলা শাখার সভাপতি মো. জিয়াউর রহমান, সহ-সভাপতি মুন্সি আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কবি শরিফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবক।

ফ্রি মেডিকেল ক্যাম্পের সহ-আয়োজক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আয়োজক কমিটির পক্ষ থেকে ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশন, পাবনা জেলা শাখাকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্ট গ্রহণ করেন সংগঠনের সভাপতি মো. জিয়াউর রহমান, সহ-সভাপতি মুন্সি আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কবি শরিফুল ইসলাম এবং অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।

এ বিষয়ে কানাডা প্রবাসী মো. রুহুল আমিন পলাশ আশাবাদ ব্যক্ত করে বলেন, গ্রামাঞ্চলের চিকিৎসাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...