দিল্লিতে পাঁচতলা ভবন ধসে হতাহতের আশঙ্কা
ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরী এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়েছে।
বিকেল সাড়ে ৩টার দিকে দিল্লি ফায়ার সার্ভিস ভবন ধসের খবর পায়। পরে দ্রুত ঘটনাস্থলে দমকলের গাড়ি পাঠানো হয়। বর্তমানে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে।
ঘটনাস্থলের ছবিতে ধসে পড়া ভবনের আশপাশে বহু মানুষকে জড়ো হতে দেখা গেছে। স্থানীয় কয়েকজনও হাত দিয়ে পাথর ও ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধারকাজে সহযোগিতা করছেন।
উদ্ধারকাজে সহায়তায় যান চলাচলে সতর্কতা
দিল্লি ট্রাফিক পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এলাকাটি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্সের চলাচল নির্বিঘ্ন রাখতে ঘটনাস্থলের আশপাশে গাড়ি না থামানো, পার্কিং না করা এবং ভিড় না করার অনুরোধ করা হয়েছে।
এর আগে গত মাসে দিল্লির সত্য নিকেতনে একটি হোস্টেল ভবন ধসে সাতজন নিহত ও আরও কয়েকজন আহত হন। ওই ঘটনার এক মাসের মধ্যেই রাজধানীতে ফের বহুতল ভবন ধসের ঘটনা ঘটল।
সম্পর্কিত খবর
‘কূটনীতির মাধ্যমেই জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে চায় ইরান’
উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী, পাবেন পূর্ণমন্ত্রীর মর্যাদা
তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি, রাশিয়ার পাশে উত্তর কোরিয়া
শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত
উত্তাল দিল্লি, রাহুল গান্ধী ও কয়েকজন এমপি আটক
আটলান্টিক মহাসাগরে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

আরও পড়ুন