নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়ি খালে, আহত ৪
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি গাড়ি সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে দুই পুলিশ সদস্য ও দুই আসামি আহত হয়েছেন। আহতদের মধ্যে এক পুলিশ সদস্য ও এক নারী আসামির অবস্থা গুরুতর।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর এলাকার বন্দর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় তিন দিনের রিমান্ড শেষে মোহন মিয়া (৪০) নামে এক আসামি এবং একটি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত রোজিনা আক্তার নামে এক নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাতে নিয়ে যাচ্ছিল পুলিশ। পথে বন্দর বাজার এলাকায় পৌঁছালে পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। এতে গাড়িতে থাকা দুই পুলিশ সদস্য ও দুই আসামি আহত হন।
দুর্ঘটনার পর আহত চারজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজন পুলিশ সদস্য ও নারী আসামির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য ও দুই আসামি আহত হয়েছেন। দুর্ঘটনার মূল কারণ খতিয়ে দেখা হচ্ছে।
সম্পর্কিত খবর
অস্তিত্ব সংকটে ঘাটাইলের বনাঞ্চল, বেপরোয়া গাছ লুটেরা
ঘাটাইলে ফসলি জমি গিলে খাচ্ছে ‘বাংলা ড্রেজার’
বিদেশি কর্মী নিয়ে জালিয়াতি: মালয়েশিয়ায় ১১ বাংলাদেশিসহ আটক ২০
অনলাইন জুয়া খেলতে নিষেধ করায় শিক্ষককে হত্যা, প্রধান আসামির সহযোগী…
মসজিদে শিরনি বিতরণ নিয়ে সংঘর্ষ, প্রতিবন্ধী যুবককে পিটিয়ে আহত
কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড

আরও পড়ুন

নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়ি খালে, আহত ৪
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি গাড়ি সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে দুই পুলিশ সদস্য ও দুই আসামি আহত হয়েছেন। আহতদের মধ্যে এক পুলিশ সদস্য ও এক নারী আসামির অবস্থা গুরুতর।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর এলাকার বন্দর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় তিন দিনের রিমান্ড শেষে মোহন মিয়া (৪০) নামে এক আসামি এবং একটি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত রোজিনা আক্তার নামে এক নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাতে নিয়ে যাচ্ছিল পুলিশ। পথে বন্দর বাজার এলাকায় পৌঁছালে পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। এতে গাড়িতে থাকা দুই পুলিশ সদস্য ও দুই আসামি আহত হন।
দুর্ঘটনার পর আহত চারজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজন পুলিশ সদস্য ও নারী আসামির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য ও দুই আসামি আহত হয়েছেন। দুর্ঘটনার মূল কারণ খতিয়ে দেখা হচ্ছে।
সম্পর্কিত খবর
অস্তিত্ব সংকটে ঘাটাইলের বনাঞ্চল, বেপরোয়া গাছ লুটেরা
ঘাটাইলে ফসলি জমি গিলে খাচ্ছে ‘বাংলা ড্রেজার’
অনলাইন জুয়া খেলতে নিষেধ করায় শিক্ষককে হত্যা, প্রধান…
মসজিদে শিরনি বিতরণ নিয়ে সংঘর্ষ, প্রতিবন্ধী যুবককে পিটিয়ে…