মসজিদে শিরনি বিতরণ নিয়ে সংঘর্ষ, প্রতিবন্ধী যুবককে পিটিয়ে আহত

অনলাইন নিউজ ডেস্ক
০৯ অক্টোবর ২০২৬ ৮:১৬ পিএম
মসজিদে শিরনি বিতরণ নিয়ে সংঘর্ষ, প্রতিবন্ধী যুবককে পিটিয়ে আহত

মৌলভীবাজারের জুড়ীতে জুমার নামাজের পর মসজিদে শিরনি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মুনিম আহমদ (২৫) নামে এক বাক্‌প্রতিবন্ধী যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার কন্টিনালা কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর মসজিদে শিরনি বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের ভাই রাশিদ আলী, তার ছেলে আশরাফুলসহ ১০ থেকে ১২ জন মুনিমের ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে মুনিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতির আশঙ্কায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহত মুনিমের মা খেলনা বেগম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার বাক্‌প্রতিবন্ধী ছেলেকে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেব।

জুড়ী থানার ডিউটি অফিসারের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) কবির আহমদ বলেন, বিষয়টি শুনেছি। থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...