স্পেনে ২০৩০ বিশ্বকাপ দেখা যাবে নেটফ্লিক্সে
স্পেন ও অ্যান্ডোরার দর্শকদের জন্য ২০৩০ বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।
মঙ্গলবার বিনোদন জগতের এই জায়ান্ট প্রতিষ্ঠানটি এ ঘোষণা দিয়েছে।
এক বিবৃতিতে নেটফ্লিক্স জানায়, “বিশ্বের সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতার ১০৪টি ম্যাচই সরাসরি সম্প্রচার করা হবে।”
পর্তুগাল ও মরক্কোর সঙ্গে ২০৩০ বিশ্বকাপের সহ-আয়োজক বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। এ ছাড়া টুর্নামেন্টের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতেও কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
Google News গুগল নিউজে প্রতিদিনের বাংলাদেশ”র খবর পড়তে ফলো করুন
নেটফ্লিক্সেও এক বিবৃতিতে বলা হয়, “চুক্তির অংশ হিসেবে স্পেনে প্রতিটি ম্যাচের দিনের একটি করে ম্যাচ বিনামূল্যে দেখার সুযোগ থাকবে।”
স্ট্রিমিং প্ল্যাটফর্মটি নিশ্চিত করেছে, স্পেনের একটি জাতীয় ফ্রি-টু-এয়ার টেলিভিশন চ্যানেলও স্পেনের সব ম্যাচ এবং ফাইনালসহ আরও কয়েকটি ম্যাচ সম্প্রচার করবে।
লাইভ ক্রীড়া অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে জনপ্রিয় টেলিভিশন সম্প্রচারকদের সঙ্গে প্রতিযোগিতায় নামার নেটফ্লিক্সের কৌশলকে আরও জোরদার করবে এই চুক্তি।
সাবস্ক্রিপশনভিত্তিক এই প্ল্যাটফর্মটি প্রথমবারের মতো পুরুষদের বিশ্বকাপ সম্প্রচারের সুযোগ পেতে যাচ্ছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও কানাডায় ২০২৭ ও ২০৩১ সালের নারী বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেয়েছে নেটফ্লিক্স।
সম্পর্কিত খবর
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা
আতহার-শামীম নেই, আবুধাবি টেস্টে ধারাভাষ্যে চমক
মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসের পরও হারল বাংলাদেশ
সেমিফাইনালেই শক্তি ফুরিয়ে গিয়েছিল আর্জেন্টিনার: মেসি
মেসি-অধ্যায়ের সমাপ্তি, ‘একা’ হয়ে গেলেন স্কালোনি
মেসি নেই, তবু আর্জেন্টিনাই থাকবে শীর্ষে: স্কালোনি

আরও পড়ুন