২০২৭ সালের জানুয়ারিতে আর্জেন্টিনায় ফিরছেন মেসি!

অনলাইন নিউজ ডেস্ক
৩০ অক্টোবর ২০২৬ ৬:৩৮ পিএম
২০২৭ সালের জানুয়ারিতে আর্জেন্টিনায় ফিরছেন মেসি!

আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে দেশের দর্শকদের সামনে শেষবার আর্জেন্টিনা জার্সি পরেছিলেন তিনি। কিন্তু আবারও দেশে ফিরতে যাচ্ছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী। স্বদেশী ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ তাদের অ্যাকাডেমির সাবেক ছাত্রকে ফেরাতে জোর তৎপরতা চালাচ্ছে।

বিজ্ঞাপন

মেসির জন্মস্থান রোজারিওর এক স্থানীয় সাংবাদিক গঞ্জালো কালভিজিওনির তথ্য অনুযায়ী, ওল্ডবয়েজে ফেরার এত কাছাকাছি কখনও আসেননি। এস্তাদিও ৩ পর কাদেজা ৩ রোজারিও-কে তিনি বলেন, ‘মেসির নিউওয়েলস ওল্ড বয়েজে ফেরার বর্তমান সম্ভাবনা আগে কখনও তৈরি হয়নি। ২০২৭ সালের জানুয়ারিতে তার সঙ্গে চুক্তির আশা করছে ক্লাব।’

ইন্টার মায়ামির সঙ্গে মেসির বর্তমান চুক্তি ২০২৮ সালের ডিসেম্বরের শেষ পর্যন্ত। তাতে করে এই দলবদল হওয়ার সম্ভাবনা আপাতত ক্ষীণ। তবে দেশের মাটিতে খেলে ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড ক্যারিয়ার শেষ করার ইচ্ছা পোষণ করলে তা অসম্ভব নয়।

১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত ওল্ড বয়েজের যুব দলের হয়ে খেলেছেন মেসি। তারপর বার্সেলোনার একাডেমিতে যোগ দেন তিনি। ২৫ বছর পর সেই ক্লাবের প্রথম দলের জার্সি পরার সম্ভাবনা দর্শক-সমর্থকদের মধ্যে আলোড়ন তৈরি করছে।

বিজ্ঞাপন

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...