ঢামেক হাসপাতালে হলো ইনুর স্বাস্থ্য পরীক্ষা
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তত্ত্বাবধানে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার।
তিনি জানান, বুধবার সন্ধ্যার পর হাসানুল হক ইনুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে সাড়ে ৬টার দিকে তাকে যান সংশ্লিষ্ট কর্মকর্তারা। সিআইডির তত্ত্বাবধানে এ কাজে সহযোগিতা করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ঠিক কী কারণে ইনুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে তা জানাতে পারেননি সিআইডি পরিদর্শক নাসির। তবে কোনো একটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে একটি সূত্র।
বিজ্ঞাপন
এদিকে, মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেওয়া ১০ বছরের সাজার বিরুদ্ধে আপিল করেছেন হাসানুল হক ইনু। ২৩টি যুক্তি দেখিয়ে খালাস চেয়ে এ আপিল করা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী সিফাত মাহমুদ।
সম্পর্কিত খবর
দুপুরে হাসিনার খরচ ছিল সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান…
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির
‘ড. ইউনূসকে হেনস্তার চেষ্টা আওয়ামী সন্ত্রাস, এই বিষয়ে আইনি ব্যবস্থা…
১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারে গোডাউনে লাগা আগুন
চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক আটক

আরও পড়ুন

ঢামেক হাসপাতালে হলো ইনুর স্বাস্থ্য পরীক্ষা
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তত্ত্বাবধানে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার।
তিনি জানান, বুধবার সন্ধ্যার পর হাসানুল হক ইনুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে সাড়ে ৬টার দিকে তাকে যান সংশ্লিষ্ট কর্মকর্তারা। সিআইডির তত্ত্বাবধানে এ কাজে সহযোগিতা করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ঠিক কী কারণে ইনুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে তা জানাতে পারেননি সিআইডি পরিদর্শক নাসির। তবে কোনো একটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে একটি সূত্র।
বিজ্ঞাপন
এদিকে, মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেওয়া ১০ বছরের সাজার বিরুদ্ধে আপিল করেছেন হাসানুল হক ইনু। ২৩টি যুক্তি দেখিয়ে খালাস চেয়ে এ আপিল করা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী সিফাত মাহমুদ।
সম্পর্কিত খবর
দুপুরে হাসিনার খরচ ছিল সাড়ে ১০ লাখ, তারেক…
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া…
দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির
‘ড. ইউনূসকে হেনস্তার চেষ্টা আওয়ামী সন্ত্রাস, এই বিষয়ে…