বিএনপি নেতার ছেলের বউয়ের বিরুদ্ধে ১৮ ভরি স্বর্ণ চুরির অভিযোগ

অনলাইন নিউজ ডেস্ক
২২ অক্টোবর ২০২৬ ১০:৩০ এএম
বিএনপি নেতার ছেলের বউয়ের বিরুদ্ধে ১৮ ভরি স্বর্ণ চুরির অভিযোগ

জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের ছেলে ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশায়ের হোসেনের স্ত্রী লুবানা ইয়াসমিন হিয়ার বিরুদ্ধে ১৮ ভরি স্বর্ণ চুরির অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় উপজেলাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এবং রাজধানী ঢাকার বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন।

অভিযুক্ত লুবানা ইয়াসমিন হিয়া ঢাকার একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক (সম্মান) রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

বিএনপি নেতার ছেলের বউয়ের বিরুদ্ধে ১৮ ভরি স্বর্ণ চুরির অভিযোগ
মাগুরায় নিহত সেই যুবদল নেতার মাথা থেকে গুলি উদ্ধার
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, ১০ অক্টোবর বনানী থানায় লুবানা ইয়াসমিন হিয়ার বিরুদ্ধে এক সেনা কর্মকর্তার বাড়ি থেকে ১৮ ভরি স্বর্ণ চুরির অভিযোগে সেনা কর্মকর্তা মেজর রায়হানের স্ত্রী মোবাশ্বিরা রায়হান লিনা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, আগের দিন ৯ অক্টোবর ঢাকা ক্যান্টনমেন্টের বনানী এলাকার সরকারি কোয়ার্টারে লিনার আত্মীয় হিয়াকে রেখে বাচ্চাকে চিকিৎসকের কাছে গিয়েছিলেন মেজর রায়হান ও তার স্ত্রী লিনা। তারা বাসায় ফিরলে হিয়া বাসা থেকে চলে যাওয়ার পর মেজর রায়হানের স্ত্রী লিনা দেখতে পান তার স্বর্ণের গহনাগুলো নেই। ঘরে খোঁজাখুঁজি করে না পেয়ে বনানী থানায় চুরির অভিযোগে মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত হিয়া গা ঢাকা দিয়েছেন বলে জানিয়েছেন লিনা।

এ বিষয়ে জানতে চাইলে জামালপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশায়ের হোসেন মিঠুন বলেন, আমার কিছু বলার নেই। আমি সেপারেশনে আছি। আপনার যা করার করুন।

জানা গেছে, চুরির মামলায় উচ্চতর আদালত থেকে জামিন নিয়ে আপাতত গা ঢাকা দিয়েছেন হিয়া।

জানতে চাইলে ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, আমার ছেলের বউয়ের পড়াশোনার খরচ, খাওয়া-দাওয়ার খরচ দিলেও তার ব্যক্তিগত এবং পারিবারিক বিষয় নিয়ে আমার কিছু করার নেই। এ বিষয়ে তার পরিবার বলতে পারবে, তাদের সঙ্গে যোগাযোগ করুন।

লুবানা ইয়াসমিন হিয়ার বাবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান বিষয়টিকে মিথ্যা, ষড়যন্ত্র এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে বলেন, তার মেয়ে জামিনে রয়েছেন। বিষয়টি স্থানীয় সংসদ সদস্যও জানেন। আমরা পারিবারিকভাবে বিষয়টি মিমাংসা করব, আত্মীয় স্বজনদের মধ্যে ঝামেলার কারণেই এরকম মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...