শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও ইট-পাটকেলে রণক্ষেত্র নারায়ণগঞ্জ

অনলাইন নিউজ ডেস্ক
০৪ নভেম্বর ২০২৬ ১১:৩৩ এএম
শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও ইট-পাটকেলে রণক্ষেত্র নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের আবারও তীব্র ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে এবং শ্রমিকেরা পাল্টা ইট-পাটকেল ছুড়লে পুরো কাঠেরপুল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ফতুল্লার শিবু মার্কেট ও আশপাশের এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা একজোট হয়ে এই বিক্ষোভ আন্দোলনে অংশ নেন।

একপর্যায়ে বিভিন্ন কারখানার কয়েক হাজার শ্রমিক রাস্তায় নেমে এসে বিক্ষোভে যোগ দিলে পুরো শিল্পাঞ্চলজুড়ে চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।

বিস্তারিত আসছে…

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...