নবাগত জেলা প্রশাসকের সাথে দুমকিতে মতবিনিময় সভা
পটুয়াখালীর দুমকিতে নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ২২ সেপ্টেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, গন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন জুয়েল, বিএনপির সভাপতি খলিলুর রহমান, জামায়াতে ইসলামীর আমির মাও. জালাল আহম্মেদ, অধ্যক্ষ জামাল হোসেন, অধ্যাপক শহিদুল ইসলাম, সাংবাদিক কামাল হোসেন, মোঃ সাইদুর রহমান খান, জুলাই বিপ্লবের শহীদ পরিবার জসীম উদ্দিনের স্ত্রী রুমা বেগম, বীর মুক্তিযোদ্ধা সোহরাব শরীফ, সাজ্জাদুল ইসলাম দুর্জয় প্রমুখ।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরী বলেন, “দুমকি উপজেলার সকলের বক্তব্য শুনে আমি মুগ্ধ হয়েছি। আপনারা পরিবারের মতো একসাথে কাজ করছেন, আমি আপনাদের পাশে থেকে সহযোগিতা করব। তবে কেউ যদি গোষ্ঠীগত প্রভাব খাটিয়ে অনিয়মের চেষ্টা করে, তাকে ছাড় দেওয়া হবে না। সে যত বড় প্রভাবশালীই হোক না কেন—হোক সে রাজনৈতিক নেতা কিংবা সংবাদকর্মী।”
সভা শেষে জেলা প্রশাসক ইউনিয়ন ভূমি অফিস, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।
সম্পর্কিত খবর
ভারতে তরুণদের বিক্ষোভে সরকারের দমন-পীড়নের পর কী ঘটতে চলেছে
প্রেমিকাকে হত্যার পর পরিবারে ফোন—‘লাশ নিয়ে যা’
রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে…
উখিয়া আশ্রয়শিবিরে তিন সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি
বেলকুচিতে মা ও শিশু জেনারেল হাসপাতাল উদ্বোধন
৫ হাজার ৩১০ পিস ইয়াবা নিয়ে পল্লবী থানার এএসআইসহ গ্রেফতার…

আরও পড়ুন