পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন লাখ টাকার বেশি

অনলাইন নিউজ ডেস্ক
২৪ অক্টোবর ২০২৬ ৯:৫৩ এএম
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন লাখ টাকার বেশি

অ্যাকাউন্টস বিভাগে অভিজ্ঞ পেশাজীবী নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। প্রতিষ্ঠানটির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাকাউন্টস) পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এ পদে নির্বাচিত প্রার্থীর মাসিক বেতন ১ লাখ ৬০ হাজার টাকা। আগ্রহীরা আগামী ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

ad-img

২২ অক্টোবর ২০২৬ থেকে এ নিয়োগের আবেদন গ্রহণ শুরু হয়েছে। পদটি চুক্তিভিত্তিক এবং কর্মস্থল ঢাকা। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদনের সুযোগ পাবেন। তবে বিজ্ঞপ্তিতে প্রার্থীদের বয়সসীমা উল্লেখ করা হয়নি।

ad-img

প্রতিষ্ঠান ও পদের বিবরণ

ad-img

প্রতিষ্ঠান : পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)

পদের নাম : অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাকাউন্টস)

পদসংখ্যা : ১টি

নিয়োগের ধরন : চুক্তিভিত্তিক

কর্মস্থল : ঢাকা

কর্মক্ষেত্র : অফিসে

প্রার্থীর ধরন : নারী ও পুরুষ

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

এ পদে আবেদনের জন্য অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা এবং কমপক্ষে ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থী মাসিক ১ লাখ ৬০ হাজার টাকা বেতন পাবেন। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদনের নিয়ম ও সময়সীমা

আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া জানতে পিকেএসএফের [অফিশিয়াল ওয়েবসাইটে] (https://www.pksf.org.bd) ভিজিট করতে হবে।

আবেদনের শেষ সময় : ৭ নভেম্বর ২০২৬।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...