আল-আকসা মসজিদের খতিবকে আটক করল ইসরায়েলি বাহিনী
জুমার নামাজ শেষে পবিত্র আল-আকসা মসজিদ থেকে খতিব শেখ খালেদ আবু জুমআকে আটক করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। তবে কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।
ad-img
শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজ পরিচালনার পর তাকে আটক করা হয় বলে জানিয়েছে জেরুজালেম গভর্নরেটের মিডিয়া অফিস।
ad-img
সংস্থাটির তথ্য অনুযায়ী, নামাজ শেষ হওয়ার পরপরই ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ খালেদ আবু জুমআকে ঘিরে ফেলেন। পরে তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়।
ad-img
তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ রয়েছে কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসল্লি ও ধর্মীয় ব্যক্তিত্বদের চলাচল ও ধর্মীয় কার্যক্রমে বিধিনিষেধ এবং তাদের আটকের ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে বিভিন্ন মহল।
এ পরিস্থিতিতে আল-আকসা মসজিদের খতিবকে আটকের ঘটনা পবিত্র এই স্থানে ফিলিস্তিনিদের ধর্মীয় কার্যক্রম ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র : আল-জাজিরা
সম্পর্কিত খবর
ধর্ম নিরপেক্ষতার আড়ালে ‘সংখ্যালঘু মুসলিম’দের ওপর নির্যাতন ভারতে
মোজতবা খামেনিকে নিয়ে সুখবর দিলো ইরান
ট্রাম্পের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে যে ১০ আসন
ইরানে নতুন করে আরও হামলার ইঙ্গিত ট্রাম্পের
জীবনবাজি রেখে চলন্ত স্কুলবাসে লাফিয়ে উঠে ২০ শিশুকে বাঁচালেন মুসলিম…
হঠাৎ ইরান সীমান্তের কাছে ইসরাইলের ডজনখানেক যুদ্ধবিমান

আরও পড়ুন