এবার ৫ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার
৫ জন সচিব এবং ১ জন গ্রেড-১ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৯ জুন) রাতে তাঁদের বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
১.বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব)- কাজী এনামুল হাসান,
২.জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সচিব)- সুকেশ কুমার সরকার,
৩.ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব)- মুহম্মদ ইব্রাহিম,
৪.জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব)- ড. মো. সহিদ উল্যাহ এবং
৫.ওএসডি সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) ড. লিপিকা ভদ্রকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ নম্বর ধারা অনুযায়ী তাঁদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। এই ধারা অনুযায়ী কারও চাকরিকাল ২৫ বছর পূর্ণ হলে কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়াই সরকার বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে।
বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরকালীন সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা প্রযোজ্য বিধি অনুযায়ী তাদের অবসরকালীন সব সুবিধা ভোগ করবেন।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে এর আগে বেশ কয়েকজন সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠায়।
সম্পর্কিত খবর
শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী
মাদ্রাসা শিক্ষককে মারধর; ধরা পড়ে যাচ্ছেন ‘বডিবিল্ডার’ শাহজালাল রুমি?
মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
‘শেখ হাসিনার পালানোর তথ্য জানা যেত না তাহসিফের ভিডিও ছাড়া’
মোংলার পথে প্রধানমন্ত্রী
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা আজ বেলা ১১টায়

আরও পড়ুন