পাইকগাছার গদাইপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা
খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী গদাইপুর ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ নিয়ন্ত্রণে সাধারণ নাগরিক ও সুশীল সমাজের সাথে থানা পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে গদাইপুর বাজার চত্বরে বিট পুলিশিং ও ইউনিয়ন পরিষদের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ওসি মোঃ রিয়াদ মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামি জেলা কর্ম পরিষদের সদস্য মাওঃ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন,ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান।
পাইকগাছা রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক সাংবাদিক ফসিয়ার রহমান ও ইউনিয়ন বিট পুলিশিংয়ের এস আই মাসুদুর রহমানের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন- ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শিক্ষক বাবর আলী গোলদার, ইউপি সচিব বেল্লাল হোসেন,ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মজিদ সরদার, উপজেলা নার্সারি মালিক সমিতির সভাপতি আসাদুল ইসলাম,সাবেক ইউপি সদস্য জবেদ আলী গাজী,কাবুল কাসেম সরদার,যুবনেতা সামছুজ্জামান,তৈয়বুর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন এএসআই কামরুজ্জামান, কামরুল ইসলাম,মিজানুর রহমান,আরশাদ আলী,ডি এম হারুনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, মাদক নির্মূল বাল্যবিবাহ সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে পুলিশকে জনমুখী ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে গদাইপুরসহ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পুলিশি সেবা পৌঁছে দেয়ার জন্য বিট পুলিশিং কার্যক্রম গ্রহন করা হয়েছে।
পুলিশকে আরো অধিকতর গতিশীলতা জনসেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করা যাবে।আর তারই একটি সমন্বিত প্রয়াস হলো বিট পুলিশিং কার্যক্রম।
সুতরাং পুলিশের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য পুলিশকে এলাকার সব রকম তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। তিনি আরো বলেন,সমাজ থেকে অপরাধ প্রবনতা দুর করে জনমনে স্বস্তি ও আস্থা স্থাপন করতে পারলেই সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছিনতাই, চুরি, মাদকসহ নানাবিধ দুর্নীতিমুক্ত সমাজ গড়া সম্ভব হবে।



আপনার মতামত লিখুন