নাগরপুরে ৫ গাঁজা গাছসহ মাদক কারবারি গ্রেপ্তার

Khyrul Islam
০৭ অক্টোবর ২০২৬ ৫:০৫ পিএম
নাগরপুরে ৫ গাঁজা গাছসহ মাদক কারবারি গ্রেপ্তার

টাঙ্গাইলের নাগরপুরে ৫টি গাঁজা গাছসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত দুইটার দিকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত হলেন- মো. রাসেল মিয়া (৪২)। সে উপজেলার সহবতপুর ইউনিয়নের সারাংপুর গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়া ওরফে লাল মিয়ার ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত দুইটার দিকে এস আই ফারুক আহম্মেদ এর নেতৃত্বে একটি বিশেষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা সহবতপুর ইউনিয়নের সারাংপুর গ্রামে অভিযান চালায় এএসআই কাজল কুমার সূত্রধর, এএসআই মো. সুমন হোসেন, মো. কামরুল হাসান ও মো. লিটন হোসেন। অভিযানকালে আসামি মো. রাসেল মিয়ার নিজ বসত বাড়ির ভিতর দক্ষিণ ভিটায় সতেজ অবস্থায় ৫টি গাঁজা গাছ পাওয়া যায়। পুলিশ গাছগুলো মাটি হইতে উপড়াইয়া ডাল-পালা ও পাতাসহ জব্দ করে এবং আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...