প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
প্রধান উপদেষ্টা ড.মোহাম্মাদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন নিউ ইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি-আমেরিকান পুলিশ কর্মকর্তা দিদারুলের ইসলামের পরিবার।
স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) ম্যানহাটনের একটি হোটেলে দিদারুলের পিতা আব্দুর রব এবং দুই ছেলেসহ পরিবারের সদস্যদের সান্ত্বনা এবং বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
সাক্ষাতের সময় উপস্থিত বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশনের প্রেসিডেন্ট এরশাদুর সিদ্দিক এ তথ্য জানিয়েছেন। প্রধান উপদেষ্টা জানিয়েছেন মরহুম দিদারুল ইসলামের জন্য পুরো বাংলাদেশ শোকাহত ছিলো। এছাড়া দিদারুল নিহত হওয়ার পর স্থানীয় পুলিশ প্রশাসন যে সম্মাননা দিয়েছে তার জন্য তিনি এনওয়াইপিডিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান।
উল্লেখ্য, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা মৌলভীবাজারের দিদারুল এনওয়াইপিডির ৪৭তম প্রেসিংকটে কাজ করতেন। তিনি এ বাহিনীতে সাড়ে তিন বছর কাজ করেছেন। ২৮ জুলাই নিউ ইয়র্ক সিটির ৩৪৫ পার্ক অ্যাভিনিউয়ের একটি বহুতলভবনে বন্দুকধারীর হামলায় অপর চারজনের সাথে দিদারুল ইসলাম নিহত হোন। পরবর্তীতে ৩১ জুলাই তাঁকে মরণোত্তর পদোন্নতি দিয়ে ডিটেকটিভ করা হয় এবং রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মাধ্যমে নিউ জার্সিতে দাফন করা হয়।
সম্পর্কিত খবর
শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী
মাদ্রাসা শিক্ষককে মারধর; ধরা পড়ে যাচ্ছেন ‘বডিবিল্ডার’ শাহজালাল রুমি?
মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
‘শেখ হাসিনার পালানোর তথ্য জানা যেত না তাহসিফের ভিডিও ছাড়া’
মোংলার পথে প্রধানমন্ত্রী
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা আজ বেলা ১১টায়

আরও পড়ুন