শিক্ষা পদক প্রদান নীতিমালা-২০২৬ প্রকাশ
প্রাথমিক শিক্ষা পদক প্রদান নীতিমালা প্রকাশ করা হয়েছে। এতে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ১৭ ক্যাটাগরির প্রতিযোগিতায় অংশ নেয়াদের পুরস্কার দেয়ার নির্দেশনা রয়েছে। গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ নীতিমালা প্রকাশ করে।
নীতিমালায় বলা হয়েছে, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে সমতাভিত্তিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে অংশীজনকে অনুপ্রাণিত করা।
এই নীতিমালার উদ্দেশ্য সর্ম্পকে বলা হয়েছে, শিশুর সুপ্ত প্রতিভা বিকাশে পৃষ্ঠপোষকতা প্রদান এবং সৃজনশীল কাজের স্বীকৃতি দেয়া, শিক্ষার্থীবান্ধব শিখন পরিবেশ উন্নয়ন, আইসিটি নির্ভর পাঠদান কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে যোগ্যতাভিত্তিক শিখন নিশ্চিতকরণে শিক্ষককে অনুপ্রেরণা ও স্বীকৃতি দেয়া, মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে কর্মকর্তাদের মধ্যে কার্যকর একাডেমিক নেতৃত্ব এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণে অনুপ্রেরণা ও স্বীকৃতি দেয়া, প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট দাপ্তরিক সেবা নিশ্চিতকরণে কর্মচারীকে অনুপ্রেরণা ও স্বীকৃতি, শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কাবিং কার্যক্রম উন্নয়ন ও সম্প্রসারণে শিক্ষক-শিক্ষার্থীদের অনুপ্রেরণা এবং স্বীকৃতি, বিদ্যালয়ের ভৌত অবকাঠামো এবং শিখন পরিবেশ উন্নয়ন এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে জনপ্রতিনিধি এবং প্রাথমিক শিক্ষা বিভাগ বহির্ভূত মাঠ প্রশাসনের কর্মকর্তাকে অনুপ্রেরণা ও স্বীকৃতি দেয়া।
শিক্ষার্থী কেন্দ্রিক পুরস্কারের শ্রেণিগুলো হলো: ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও সুন্দর হাতের লেখা (বাংলা)।
ব্যক্তিগত কেন্দ্রিক হলো একক উদ্যোগে অর্জিত সফলতা। প্রাতিষ্ঠানিক কেন্দ্রিক পুরস্কার হলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই)।
নীতিমালায় প্রতিযোগিতাগুলোকে চার ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো, ক্রীড়া সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও কাবিং। ক্রীড়ার মধ্যে রয়েছে, ১০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, ভারসাম্য দৌড় এবং অংক দৌড়।
সাংস্কৃতিকের মধ্যে রয়েছে: কবিতা আবৃত্তি (বাংলা), চিত্রাঙ্কন, নৃত, গল্প বলা, পল্লীগীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালী, মুর্শিদী, লোকগীতি, লালন গীতি, দেশোত্ববোধক গান, রবীন্দ্র সংগীত/নজরুল গীতি, হামদ-নাত, একক অভনিয়, উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা (আন্ত:উপজেলাভিত্তিক)।
বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা: বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান (দৈনন্দিন বিজ্ঞান, ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা, আইসিটি এবং চলমান ঘটনাবলী)।
নীতিমালা দেখতে ক্লিক করুন এখানে:
শিক্ষা-পদক



আপনার মতামত লিখুন