দেশে আবারও ভূমিকম্প অনুভূত

অনলাইন নিউজ ডেস্ক
০৭ এপ্রিল ২০২৬ ৯:৫৩ পিএম
দেশে আবারও ভূমিকম্প অনুভূত

দেশে আবারও মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় এই কম্পন আঘাত হানে, যার প্রভাব ঢাকা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে সিলেট ও সীমান্তবর্তী অঞ্চলগুলোতেও অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮। এর কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম রাজ্যের অক্ষাংশ ২৪.৮১° উত্তর এবং দ্রাঘিমা ৯২.৬২° পূর্ব এলাকায়। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত মূল কেন্দ্র থেকে এর দূরত্ব ছিল উত্তর-পূর্ব দিকে প্রায় ২৫৪ কিলোমিটার।

ভূমিকম্পের ফলে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন জেলা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং ছাতকসহ আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শিলচর শহর থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

সংস্থাটি জানায়, শিলচর ছাড়াও ভারতের আসামের বিভিন্ন স্থান ও বাংলাদেশের সিলেট, মৌলভীবাজারসহ সীমান্তবর্তী এলাকায় এই কম্পন অনুভূত হয়। হঠাৎ কম্পনে সীমান্ত সংলগ্ন এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত দেশের কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...