যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উলটে নিহত ১৫
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে যমুনা সেতুর পূর্বপাড়ে সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রড ও যাত্রীবোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সম্পর্কিত খবর
টাঙ্গাইলে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়
নাগরপুরে ৫ গাঁজা গাছসহ মাদক কারবারি গ্রেপ্তার
দল থেকে বহিষ্কারের পর বিএনপি নেতা বললেন, ‘আলহামদুলিল্লাহ’
দুই বছর পর পায়রা বন্দরে চীনা জাহাজ
সারাদেশে ২ মাসে পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজার গ্রেফতার
রাজশাহীতে ঘোড়ার মাংস খাওয়ানোর অভিযোগ, হোটেল মালিকের ৫ লাখ টাকার…

আরও পড়ুন

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উলটে নিহত ১৫
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে যমুনা সেতুর পূর্বপাড়ে সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রড ও যাত্রীবোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সম্পর্কিত খবর
টাঙ্গাইলে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পুলিশ লাইনস আদর্শ উচ্চ…
নাগরপুরে ৫ গাঁজা গাছসহ মাদক কারবারি গ্রেপ্তার
দল থেকে বহিষ্কারের পর বিএনপি নেতা বললেন, ‘আলহামদুলিল্লাহ’
দুই বছর পর পায়রা বন্দরে চীনা জাহাজ
সারাদেশে ২ মাসে পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজার…
রাজশাহীতে ঘোড়ার মাংস খাওয়ানোর অভিযোগ, হোটেল মালিকের ৫…
