সেন ভাঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক রেজাউল করিম
সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী ও কান্তকবি রজনীকান্ত সেনের স্মৃতি বিজড়িত সেন ভাঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক রেজাউল করিম।
বুধবার (১৭ জুন) রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পক্ষে বিদ্যালয় পরিদর্শক শামীম হাসান স্বাক্ষরিত এক অফিসিয়াল পত্রে এ মনোনয়ন প্রদান করা হয়।
রেজাউল করিম দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বেলকুচি মডেল ডিগ্রি কলেজ ও বানিয়াগাতী সীতানাথ একাডেমি স্কুল এন্ড কলেজের সাবেক সদস্য হিসেবে শিক্ষা ক্ষেত্রে অবদান রেখেছেন।
স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক ও সুধীজনেরা মনে করছেন, তার অভিজ্ঞতা ও নেতৃত্বে সেন ভাঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে এবং শিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হবে।
মনোনীত হওয়ার পর প্রতিক্রিয়ায় রেজাউল করিম বলেন, “বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুস্থ ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।”
উল্লেখ্য, সেন ভাঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে এলাকার একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। নতুন এডহক কমিটির মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।



আপনার মতামত লিখুন