সুষ্ঠু নির্বাচন হলে ফল মেনে নেব, ‘মাগুরা মার্কা’ হলে নয়: দেলাওয়ার হোসেন

অনলাইন নিউজ ডেস্ক
২৯ অক্টোবর ২০২৬ ১১:২৬ এএম
সুষ্ঠু নির্বাচন হলে ফল মেনে নেব, ‘মাগুরা মার্কা’ হলে নয়: দেলাওয়ার হোসেন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের ৭ নম্বর কক্ষে তিনি ভোট দেন।

ভোট দেওয়ার পর দেলাওয়ার হোসেন আশা প্রকাশ করেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও স্বাভাবিক হলে ফলাফল যা-ই হোক, তিনি তা মেনে নেবেন। তবে নির্বাচন ‘মাগুরা মার্কা’ হলে সেই ফলাফল মেনে নেবেন না বলে মন্তব্য করেন তিনি।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছেঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে
তিনি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং নিরপেক্ষভাবে ভোটগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় ১৯৯৪ সালে মাগুরা-২ আসনে উপনির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ উঠে। এরপর আওয়ামী লীগের নেতৃত্বে আন্দোলনের মুখে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংবিধানে যোগ করতে বাধ্য হয়েছিল বিএনপি।

বিরোধীদলগুলোর ব্যাপক আন্দোলনের মুখে ১৯৯৬ সালের ২৭ মার্চ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের বিল পাস হয় ষষ্ঠ সংসদে।

নয় সহকারী প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহারনয় সহকারী প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার
এরপর ৩০ মার্চ সংসদ ভেঙে দিয়ে সংশোধনী অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সরকার গঠনের মাত্র ৪৫ দিনের মাথায় পদত্যাগ করে বিএনপি সরকার।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...