ঢাবি এলাকায় পরপর সাত ককটেল বিস্ফোরণ, আটক দুই

অনলাইন নিউজ ডেস্ক
০৮ নভেম্বর ২০২৬ ৯:৩৫ পিএম
ঢাবি এলাকায় পরপর সাত ককটেল বিস্ফোরণ, আটক দুই

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় পরপর একাধিক স্থানে পালাক্রমে প্রায় ৭টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে।

রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে, উপাচার্য (ভিসি) চত্বরে এবং নীলক্ষেত সংলগ্ন ‘মুক্তি ও গণতন্ত্র তোরণ’-এর সামনে, জগন্নাথ হলে এবং ইউল্যাব স্কুলের সামনেসহ কমপক্ষে ৫ থেকে ৭টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মী বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ বিকট শব্দে সিনেট ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পাই। এর পরপরই অল্প সময়ের ব্যবধানে মুহসীন হলের মাঠের দিক থেকে দ্বিতীয় ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর মাত্র এক থেকে দুই মিনিট পর টিএসসি এলাকায় আরও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।’

এ দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বলেন, ‘টিএসসিতে ককটেল বিস্ফোরণের পর শিক্ষার্থীরা দুজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেছেন। তাদের প্রক্টর অফিসে নিয়ে আসা হচ্ছে। ইতোমধ্যেই শাহবাগ থানা-পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ দেখে আমরা পরিস্থিতি বোঝার চেষ্টা করছি।’

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...