গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও শ্রমিকদের মাঝে অসন্তোষের ছাপ দেখা দিয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে পল্লী বিদ্যুৎ এলাকার পোশাকশ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল দীর্ঘ সময় ধরে বন্ধ থাকে।
এদিন সকাল সোয়া ৯টার দিকে কালিয়াকৈর পল্লীবিদ্যুৎ এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যানচলাচল বন্ধ হয়ে যায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও বিজিবি সদস্যরা অবস্থান নেন। সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। এতে কিছু সময় যানচলাচল বন্ধ থাকে। বর্তমানে চলাচল স্বাভাবিক আছে।
সম্পর্কিত খবর
বিএনপি সরকার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে:-এমপি আমিরুল ইসলাম খান
সিরাজগঞ্জে আইডিইবি’র ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
রাজারহাটে ধান কাটা শুরু, পুরুষ শ্রমিকের সংকটে মাঠে নামছেন নারী…
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার…
টাঙ্গাইলে চাঁদাবাজির অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার
সিংহের সামনে টিকটক করতে গিয়ে প্রাণ গেল তরুণের

আরও পড়ুন

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও শ্রমিকদের মাঝে অসন্তোষের ছাপ দেখা দিয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে পল্লী বিদ্যুৎ এলাকার পোশাকশ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল দীর্ঘ সময় ধরে বন্ধ থাকে।
এদিন সকাল সোয়া ৯টার দিকে কালিয়াকৈর পল্লীবিদ্যুৎ এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যানচলাচল বন্ধ হয়ে যায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও বিজিবি সদস্যরা অবস্থান নেন। সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। এতে কিছু সময় যানচলাচল বন্ধ থাকে। বর্তমানে চলাচল স্বাভাবিক আছে।
সম্পর্কিত খবর
বিএনপি সরকার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে:-এমপি আমিরুল…
সিরাজগঞ্জে আইডিইবি’র ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
রাজারহাটে ধান কাটা শুরু, পুরুষ শ্রমিকের সংকটে মাঠে…
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি…