বিএনপি সরকার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে:-এমপি আমিরুল ইসলাম খান
রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান আলীম।
শনিবার ( ১৪ নভেম্বর) সকালে বেলকুচি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে দশ হাজাট কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি আমিরুল ইসলাম খান আলীম তাঁর বক্তব্যে উল্লেখ করেন, সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি কৃষিখাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। কৃষকদের জীবনমান উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিএনপি সরকার বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের এসব প্রণোদনা ও সহায়তামূলক কার্যক্রমের ফলে প্রান্তিক কৃষকরা সরাসরি উপকৃত হচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, উপজেলা সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিকসহ বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মী সহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।


